তপসিয়ার হাওয়াই চটি কারখানায় ভয়াবহ আগুন - The News Lion

তপসিয়ার হাওয়াই চটি কারখানায় ভয়াবহ আগুন

 


দি নিউজ লায়নঃ   তপসিয়ার হাওয়াই চটি কারখানায় ভয়াবহ আগুন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ছয়টি ইঞ্জিন যায়।  কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। সংলগ্ন অঞ্চলের আকাশ সঙ্গে সঙ্গেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই কারখানার আশেপাশে বেশ কিছু কারখানা রয়েছে।


 সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু দমকলকর্মীদের প্রায় চার ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে  ফলে নিয়ন্ত্রণে আসে আগুন। রবারের মতো দাহ্য পদার্থ মজুত থাকায়  মুহূর্তে জ্বলে ওঠে আগুন এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান রবার কাটিং-এর পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল।  তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া। 




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.